ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি 
সারাদেশ

সুনামগঞ্জে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‍্যালিটি বের হয় এবং শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচানের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগী সংগঠন হিসেবে যুবদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন। কাজেই আগামীতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে সুনামগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত বলে তারা উল্লেখ করেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা