সংগৃহিত
খেলা

মেসিকে টপকে ‘বর্ষসেরা’ আরালিং হালান্ড

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ের পর অনেক পুরস্কারই পেয়েছেন লিওনেল মেসি। সবশেষ ব্যালন ডি’অর পুরস্কারও দখলে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এবার তাকে টপকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) বর্ষসেরা ফুটবলার হয়েছেন আরালিং হালান্ড।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রকাশ করা আইএফএফএইচএসের ২০২৩ সালের সেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক মেসি হয়েছেন তৃতীয়। মেসি ও ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে টপকে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন হালান্ড।

হালান্ড এ বছর ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। চলতি বছর এখন পর্যন্ত ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল। প্রথম নরওয়েজীয় ও ম্যানসিটি খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন হালান্ড।

চূড়ান্ত ভোটের পর হালান্ডের পয়েন্টের ধারেকাছেও নেই এমবাপ্পে ও মেসি। হালান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। এমবাপ্পে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট। এ বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে (৫৩ গোল) উঠে এলেও ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য সেরা দশে জায়গা পাননি।

এদিকে সেরা গোলরক্ষকের পুরস্কারে জিতেছেন ম্যানসিটিতে খেলা ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এ পুরস্কার জিতলেন এডারসন। ২০১৯ সালে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে সেরার স্বীকৃতি পেয়েছিলেন লিভারপুলের আলিসন বেকার।

আইএফএফএইচএস বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ বছর মেয়েদের উয়েফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরও জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার। এ ছাড়া আইএফএফএইচএসের সেরা নারী গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ডের মেরি ইয়ার্পস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা