সংগৃহিত
খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

টানা ৫ম শিরোপা জিতল বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক: বসুন্ধরা কিংস গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থবারের মতো শিরোপা জয় করে ঘরোয়া ফুটবলে ইতিহাস গড়েছিল। এবার সে ইতিহাসকে আরো উঁচুতে তুললো লাল জার্সিধারীরা।

শনিবার (১১ মে) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই পঞ্চম শিরোপা জিতে অনন্য কীর্তি গড়লো বসুন্ধরা কিংস।

স্বাধীন বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসই প্রথম কোনো ক্লাব, যারা টানা পাঁচটি লিগ শিরোপা ঘরে তুললো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে এই মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুললো বসুন্ধরা কিংস। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাও। এখন বাকি শুধু ফেডারেশন কাপ। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে হারাতে পারলে ট্রেবল জয়ের সম্ভাবনাও থাকবে তাদের সামনে।

চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেলো কিংস। গত মৌসুমে শিরোপা নিশ্চিত করার ম্যাচে একাই ৪ গোল করেছিলেন ব্রাজিলের ডরিয়েলটন গোমেজ। পঞ্চম শিরোপা জয়ের ম্যাচে দুটি গোলই করেছেন তিনি।

অবশেষে হার মানলো টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকা মোহামেডান। এই হারে রানারআপ হওয়ার লক্ষ্যটাও চ্যালেঞ্জের মুখে পড়লো সাদাকালোদের।

জিতলেই চ্যাম্পিয়ন- এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে কিংস শুরু থেকেই চেপে ধরে মোহামেডানকে। ১৯ মিনিটে মিগুয়েলের বাড়ানো বল থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন ডরিয়েলটন। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সেই ডরিয়লটন ব্যবধান দ্বিগুণ করেন কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে। ব্যবধান দ্বিগুণ করা গোলে এ ব্রাজিলিয়ান ছুঁয়ে ফেলেন ১৩ গোল করা মোহামেডানের সোলেমান দিয়াবাতেকে।

এবারের লিগে কিংস একটি ম্যাচ হেরেছিল এবং সেটা মোহামেডানের কাছেই। ওই ম্যাচে গোল করেছিলেন মিনহাজুল সাকিব। শনিবার এই ম্যাচেও সেই মিনহাজুলের গোলে ৬৬ মিনিটে ব্যবধান কমায় মোহামেডান। এর পরপরই শাহরিয়ার ইমন মিস না করলে সমতায়ও ফিরতে পারতো সাদাকালোরা।

মোহামেডান পারেনি বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন হওয়ায় বিলম্ব ঘটাতে। তিন ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চম শিরোপা জিতে ঢাকায় ফিরছে ঘরোয়া ফুটবলের এই নতুন পরাশক্তি দলটি।

এই জয়ে মোহামেডানের বিপক্ষে দারুণ এক প্রতিশোধও নেওয়া হলো কিংসের। মোহামেডান হেরে যাওয়ায় চলতি প্রিমিয়ার লিগে আর কোনো দলই অপরাজিত থাকলো না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা