সংগৃহিত
খেলা
ভারত-পাকিস্তান ম্যাচ

টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই ভারত ও পাকিস্তানে সাজ সাজ রব পড়ে যায়। কোনো আসর শুরুর কয়েক মাস আগেই টিকিটের জন্য লেগে যায় হুড়োহুড়ি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এবারও ব্যক্তিক্রম হচ্ছে না। ইতোমধ্যেই টিকিটের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী ৯ জুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ের সব টিকিট ইতোমধ্যেই শেষের পথে। তার উপর দাম বাড়ছে হু হু করে। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

ডেইলি জং-এর বরাত দিয়ে জিও নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, যেখানে বিক্রির শুরুর দিকে টিকিকের দাম ছিল ১ হাজার ৩০০ ডলার, সেই টিকিটের দাম বাড়িয়ে এখন বিক্রি করা হচ্ছে ২ হাজার ৫০০ ডলারে। অর্থাৎ দামের হিসাবে যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

টিকিটের এমন উচ্চমূল্যের নেপথ্যে ভারত ও পাকিস্তানি নাগরিকদের বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে উপস্থিতির হার বৃদ্ধির কথা বলা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র-কানাডায় প্রচুর পরিমাণে ভারতীয় ও পাকিস্তান বসবাস করেন। নিজ দেশের ক্রিকেটারদের খেলা গ্যালারিতে বস দেখার সুযোগ হাতছাড়া করতে চান না দুই দেশের সমর্থকরা।

দুই দেশের মুখোমুখি লড়াইটা আগে জমজমাট হলেও ইদানিং একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের হিসেব ধরলে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের হার কম। সাতবারের দেখায় পাকিস্তান জিতেছে শুধু একবা্র, বাকি ছয় ম্যাচ জিতেছে ভারত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা