সংগৃহিত
খেলা
১৭ বছরের ক্যারিয়ারের ইতি

অবসর নিলেন পাক অধিনায়ক

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান নারী দলের তারকা ক্রিকেটার বিসমাহ মারুফ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। এর মাধ্যমে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই নারী ক্রিকেটার। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও বিসমাহকে লিগ ক্রিকেটে দেখা যাবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পিসিবি থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিসমাহ বলেন, ‘আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা একটি অবিশ্বাস্য যাত্রা, চ্যালেঞ্জ, জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরপুর। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছেন।’

পাকিস্তানের হয়ে ১৩৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বিসমাহ। ২৯.৫৫ গড়ে রান করেছেন ৩ হাজার ৩৬৯। সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসে সঙ্গে তার নামের পাশে আছে ২১টি ফিফটি।

আর টি-টোয়েন্টিতে ১৪০ ম্যাচে ২ হাজার ৮৯৩ রান করেছেন বিসমাহ। ২৭.৫৫ গড়ে ব্যাটিং করে হাঁকিয়েছেন ১২ হাফসেঞ্চুরি। ৯৬টি ম্যাচে (৬২টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি) পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বিসমাহ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা