সংগৃহিত
খেলা

শেষ প্রস্তুতি ম্যাচে রোনাল্ডার জোড়া গোল

ক্রীড়া ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দুই গোলে মঙ্গলবার ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে পর্তুগাল। হুয়াও ফেলিক্স রবার্তো মার্টিনেজের দলের হয়ে অপর গোলটি করেছে।

জার্মানীতে খেলতে যাবার আগে তিনটি প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল পর্তুগাল। আগের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল। প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ৪-২ গোলে পরাজিত করেছিল পর্তুগীজরা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতে বদলী বেঞ্চে থাকলেও গতকাল মূল একাদশেই খেলেছেন রোনাল্ডো। ৪১ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপে এবারের ইউরোতে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামতে যাচ্ছেন। পেপেও কাল মূল দলে খেলেছেন।

ইউরো ২০১৬ বিজয়ী পর্তুগাল বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে। কিন্তু সাম্প্রতিক কিছু পারফরমেন্স তাদেরকে খানিকটা পিছিয়ে দিয়েছে। ম্যাচ শেষে রোনাল্ডো বলেছেন, ‘পর্তুগীজরা পর্তুগাল থেকে অনেক কিছু আশা করে। এখানে ভুলের কোন সুযোগ নেই। তারা সবসময়ই পর্তুগালের জয় দেখতে চায়।

কারণ এই প্রজন্মের অনেক প্রতিভাবান খেলোয়াড় এই দলে রয়েছে। ইউরোর স্বপ্ন ধরে রাখতে হলে আমাদের পা মাটিতে রাখতে হবে এবং চিন্তাধারা আকাশে থাকতে হবে।’ ম্যাচের ১৮ মিনিটে শর্ট কর্ণার থেকে দারুন ফিনিশিংয়ে ফেলিক্স ডেডলক ভাঙ্গেন।

রোনাল্ডো ব্যবধান প্রায় দ্বিগুন করেই ফেলেছিলেন। কিন্তু তার ডিফ্লেকটেড ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসে। আল-নাসরের স্ট্রাইকার এরপর পেনাল্টির একটি জোড়ালো আবেদন করে রেফারির সাড়া পাননি। দ্বিতীয়ার্ধে অবশ্য রোনাল্ডোকে খুব বেশীক্ষন অপেক্ষা করতে হয়নি।

কার্লিং শটে ম্যাচের ৫০ মিনিটে তিনি ব্যবধান দ্বিগুন করেন। ১০ মিনিট পর দিয়োগো জোতার এ্যাসিস্টে রিয়াল মাদ্রিদের সাবেক এই সুপারস্টার নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। এনিয়ে আন্তর্জাতিক ম্যাচে তার গোলের রেকর্ড বেড়ে দাঁড়ালো ১৩০।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা