খেলা

ঈদের শুভেচ্ছায় হামজা-জামালদের বার্তা

ক্রীড়া প্রতিবেদক

ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুলেননি দেশের তারকা ক্রীড়াবিদরা। ক'দিন আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা দেওয়ান চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমর্থকদের। জুনে আবারও লাল-সবুজের হয়ে মাঠে নামার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ইংল্যান্ডে ফিরে গেলেও, সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শুভেচ্ছা জানিয়েছেন সমর্থকদের। তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে! ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হকও ঈদের খুশি ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, সৌদি আরবে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তাই তো ঐতিহ্যবাহী জোব্বা পরে, সৌদি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে এবং হাতে তলোয়ার নিয়ে ঈদ উদযাপন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে রোনালদো লিখেছেন, ‘এই বিশেষ সময়টি আপনাদের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।’

রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক জনপ্রিয় ক্লাব আল হিলালও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা