ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা পণ্ড করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় বিশাল মোটরসাইকেল বহর আটকে দিল প্রশাসন। বুধবার দুপুরে ওই আসনে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাচনী প্রচারণায় যোগ দিতে বেলা ১১টার পর থেকে ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে জড়ো হন সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতাকর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে জড়ো হন।

খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ নিয়ে সেখানে হাজির হন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত এসব মোটরসাইকেল সরিয়ে না নিলে জরিমানা করা হবে বলে জানিয়ে দেন। এতে মোটরসাইকেল নিয়ে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হন। তবে সেখানেও হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। সেখান থেকেও পালিয়ে যান মোটরসাইকেল চালকরা।

এদিকে সেখানে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। উদ্বোধন শেষে সেখানে জড়ো হওয়া লোকজনের মধ্যে নির্বাচনী আচরণবিধি ভেঙে খিচুড়ি বিতরণ করতে দেখা যায়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা