সংগৃহীত
অপরাধ

এবার টিস্যু পেপারে লিখে পলকের ‘বার্তা’

নিজস্ব প্রতিবেদক

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোমবার (২৭ জানুয়ারি) সকালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জনকে।

রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। এরপর তার আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে ‘বার্তা’ দেন পলক। এরআগে ২০ জানুয়ারি একই আদালতে টিস্যুতে চিঠি লিখেছিলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

দেখা যায়, দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার। আর ডান হাতে কলম। দীপু মনি টিস্যুর উপর কিছু লিখতে শুরু করেন।

প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর ‘চিঠি’ লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির (আইনজীবীর পোশাক পরা) হাতে দীপু মনি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মোবাইল ফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে-ইঙ্গিতে দীপু মনিকে জানান।

আদালতে দেখা যায়, দীপু মনি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনাইদ আহমদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপু মনিকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।

কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক বলেন, এজলাসকক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন, সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসত, তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন। কারণ, একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে, হস্তান্তর করতে পারেন না; কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারো সঙ্গে কথা বলা যায় না।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা, তা তার নজরে আসেনি। কারণ, জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন। শুনানিতে ব্যস্ত ছিলেন।

গত ১৪ আগস্ট রাতে পলককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় পলককে গ্রেপ্তার করা হয়।

শুনানি শুরু হওয়ার আগে জুনাইদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন।

পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষর নিয়েছি শুধু।’

এ ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি যেমন-ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মারামারির ঘটনা তুলে ধরেন। এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন। তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন, কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না। তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয় এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, এর আগে দীপু মনিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্তও করা হচ্ছে। টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না। আইনজীবীরা আসামিদের ওকালতনামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে। এগুলো তো ঠেকানো যায় না। আসামি-আইনজীবীরা সবাই তো রাজনীতিক। তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান-প্রদান উচিত নয়।’

এদিকে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় মেননকে তার এক আইনজীবী জানান, হাইকোর্টে আপনার চারটা মামলায় জামিন চাওয়া হয়েছে। কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে। এরপর মেনন আইনজীবীকে বলেন, আপনারা হাইকোর্টে গেছেন কেন? এরপর মেনন আরো বলেন, আমার তো ১৭-১৮টা মামলা হয়ে গেছে মনে হয়। তখন আইনজীবীরা মেননকে জানান, ২১টা মামলা স্যার। তখনই মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক ইনু রসিকতা করে বলেন, আমার তো ৪০টা পার হয়েছে। আমার নামে ৮০টা না হলে হয় নাকি। পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন, পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না।’ তখন এক আইনজীবী উত্তরে বলেন, সব কন্ট্রোল করা হচ্ছে স্যার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা