খেলা

ম্যানচেস্টারের উদ্দেশে দেশ ছাড়লেন হামজা, ফিরবেন জুনে

ক্রীড়া প্রতিবেদক

জুনে ফিরে আসার বার্তা দিয়ে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল পৌনে ১২টায় ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আকাশপথে রওনা দেন এই ফুটবলার।

জানা গেছে, এদিন সকাল পৌনে দশটার ফ্লাইটে তিনি প্রথমে ঢাকা থেকে সিলেটে যান। এর পর পৌনে বারোটার দিকে ওই ফ্লাইটে করেই সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেন বাংলাদেশ ফুটবলের নতুন এই সেনসেশন।

এর আগে, গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলেন হামজা। লাল সবুজ জার্সিতে নিজের প্রথম ম্যাচেই নজর কেড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এশিয়ান কাপ বাছাইপর্বে এক পয়েন্ট ঝুলিতে ভরেছে হামজার দল। পরে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে দেশে ফেরেন গতকাল।

ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে এক বার্তায় তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমি জুনে আবার আসবো। আমার জন্য সকলে দোয়া করবেন। পরের দুই বড় ম্যাচের জন্য আবারো আপনাদের সঙ্গে দেখা হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা