সংগৃহিত
জাতীয়

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দিলো ডিএমএফ

নুসরাত জাহান ঐশী: প্রথমবারের মতো সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ার বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিদের অ্যাওয়ার্ড দিয়েছে সাংবাদিক ও ডিজিটাল গণমাধ্যমকর্মীদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

শনিবার (১ জুন) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ৭টি বিভাগে ‘ডিজিটাল অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করে সংগঠনটি।

এসব বিভাগে মোট ১১ জন পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে ৫ জন সাংবাদিক (রিপোর্টার) ও ৬ জন বিভিন্ন সেক্টরের গুণীজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জাজ ছিলেন ইউএনবির স্পেশাল করেসপন্ডেন্ট আবদুর রহমান জাহাঙ্গীর ও ডেইলি সবুজ নিশানের বার্তা প্রধান মো. মুকছেদুর রহমান ওয়ালী।

গেস্ট অব অনার ছিলেন- ডয়েচে ভেলের বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশিদ, পেন্টাগন গ্রুপের ম্যানেজিং অন্তু করিম, ওয়াল্রড ট্রাভেলার এলিজা বিনতে এলাহী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, ড্যাফোডিল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. মো. জামিল খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী আনিছ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার রাগীব রহমান, ইউল্যাবের লেকচারার সরজ মেহেদী, ঢাকা বিজনেস বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হক, প্রথম আলো ডিজিটালের বিজনেস ডেভেলপমেন্ট লিড রুহুল আমিন রনি, বাংলা ট্রিবিউনের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন, সাংবাদিক মোহাম্মদ আলম, নিউজ বাংলা২৪ এর বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ জাকারিয়া হোসেন জয়।

এ আয়োজনে স্পন্সর করেছে কিডলন, লুমিনাস গ্রুপ, ইফাদ, কিরণ, জি এন্ড এম, ক্রিয়েসন ওয়ার্ল্ড, কিউকম, মাইক্লো, অলিভ, পিওনি মেন্জ, টেক্সর্ট, স্টুডিও ভেলভেট, টেকনিশিয়ান, পিআর পিটু, জেসিআই ঢাকা ওয়েস্ট, বিএসই, এনইউএসডিএফ, লিমিরেন্স ক্রিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, ডিজিটাল মিডিয়া ফোরামের ‘ডিজিটাল অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ একটি মাইল ফলক। অনেকেই গণমাধ্যমে ডিজিটালের কথা বলে, কিন্তু ডিজিটাল মিডিয়া ফোরাম আজ তা করে দেখিয়েছে। তারা ভবিষ্যতে আরও এমন আয়োজন করবে, এ প্রত্যাশা করি। আর যারা অ্যাওয়ার্ড পেলেন, তারা ভবিষ্যতে আরো ভালো কাজ করবেন, ভালো ও সৎ সাংবাদিকতা করবেন, এ প্রত্যাশা করি।

এ সময় বিশেষ অতিথি শ্যামল দত্ত বলেন, সাংবাদিকতায় অ্যাপ্রেসিয়েশনের দরকার রয়েছে, এতে উৎসাহ বাড়ে। আজ যারা অ্যাওয়ার্ড পেলেন, নিশ্চয়ই তারা ভালো কাজের পুরস্কার পেয়েছেন। ডিজিটাল মিডিয়া ফোরামের এমন সাংবাদিক বান্ধব কাজ অব্যাহত থাকুক।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সাংবাদিকতায় সৎ ও সাহসীরাই সবসময় পুরস্কার পান। আজ যারা পুরস্কার পেলেন, তাদের সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে।

ডিজিটাল মিডিয়া ফোরামের ‘ডিজিটাল অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’ যারা দিলেন, তারা সবাই তরুণ। তাদের এমন আরেকটি সাহসী আয়োজন আজ প্রশংসার দাবিদার। তাদের জয় হোক।

পুরস্কারে ভূষিত ৫ সাংবাদিক হলেন-

বিজনেস বিভাগে পুরস্কার পেয়েছেন বণিক বার্তার স্টাফ রিপোর্টার ইয়াহিয়া নকিব, বিনোদন বিভাগে পেয়েছেন আরটিভির বিনোদন প্রতিবেদক এসএম মারজান ইভান, অনুসন্ধানীমূলক সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল, আইসিটি বিভাগে পেয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রথ এডিটর সাব্বিন হাসান, স্পোর্টস বিভাগে পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কমের সিনিয়র রিপোর্টার ইয়াসিন হাসান।

ডিএমএফ স্পেশাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ৬ জন।

তারা হলেন- রোবোলাইফ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জয় বড়ুয়া লাভলু, দৈনিক প্রথম আলোর ডেপুটি ম্যানেজার বিবর্ধন রায় ইমন, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন পিপিএম (বার), নেক্সট ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর পরিচালক আব্দুল্লাহ জায়েদ, খাবার দাবার ক্যাটারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. রাফাতুল ইসলাম খান এবং স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা