সংগৃহিত
জাতীয়
ডিজিটাল মিডিয়া ফোরাম

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দিবে ডিএমএফ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আগামী জুন মাসে 'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' আয়োজনের ঘোষণা দিয়েছে।

রোববার (১২ মে) সন্ধ্যায় সংগঠনের মহানগর অফিসে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

প্রেস কনফারেন্সে অ্যাওয়ার্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি দৈনিক কালবেলার অনলাইন ডেপুটি ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন 'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' এর জুরি বোর্ডের সদস্য দৈনিক সবুজ নিশান পত্রিকার বার্তা প্রধান মো. মোকছেদুর রহমান ওয়ালী।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর এসিস্টেন্ট ম্যানেজার মো. রায়হান উল্লাহ রবিন, সিনিয়র সহ-সভাপতি অর্থসংবাদের হেড অব মার্কেটিং মাইনউদ্দিন সোহাগ, সহ-সভাপতি বার্তা২৪ এর ডেপুটি ম্যানেজার মো. নাছির উদ্দীন, সহ-সভাপতি অপরাধ জগৎ অনলাইন নিউজ পোর্টালের চিফ রিপোর্টার হাকিম মাহি, সহ-সভাপতি আরটিভির ডেপুটি ম্যানেজার মো. আরিফ সহ ডিএমএফ-এর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের স্থান পরে জানিয়ে দেওয়া হবে।

প্রথমবারের মতো সাংবাদিকতা ও বিভিন্ন সেক্টরে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রেস কনফারেন্সে জানান, আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে।

এই বছর, ডিএমএফ সাতটি বিভাগে পুরস্কার প্রদান করবে। এর মধ্যে সাংবাদিকতার জন্য পাঁচটি এবং বিশেষ ক্যাটাগরিতে দুটি পুরস্কার থাকবে।

জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলির মধ্য থেকে সেরা পাঁচ জন সাংবাদিককে বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও, বিশেষ ক্যাটাগরিতে দুই জনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।

'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪'-এর জন্য টিভি, পত্রিকা, অথবা নিবন্ধিত কোন অনলাইন মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন ক্যাটাগরি হল:

অনুসন্ধানী সাংবাদিকতা

প্রযুক্তি সাংবাদিকতা

বিজনেস সাংবাদিকতা

স্পোর্টস সাংবাদিকতা

বিনোদন সাংবাদিকতা

আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে।

আবেদনের লিংক - https://forms.gle/aeauTTBuX7P6aWq79

ডিএমএফ আশা করে যে, এই অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে সাহায্য করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা