সংগৃহিত
জাতীয়

চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা পুলিশি ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। এসময় আন্দোলনকারীরা ১৩ শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ।

দুপুর ১টা থেকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরির বয়স ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ’র ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনরতরা। সমাবেশ থেকে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা শাহবাগে অবস্থান নিতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ১৩ জন শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনরতরা।

পুলিশ হেফাজতে যাদের নেওয়া হয়েছে– নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী রিমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বৃষ্টি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী আলামিন, সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হুমায়ুন কবির, শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মানিক দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাসেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ ফরিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজম মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী মামুনুর রশিদ ও সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল হাকিম ও সাংবাদিক সুলতানা সিদ্দিকী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা