রাজনীতি

বিএনপির গণমিছিলে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণমিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৯ সেপ্টেম্বর) কমলাপুরে এই ঘটনা ঘটে।

গণমিছিল থেকে প্রতিবেদক জানান, দুপুরে বিএনপির গণমিছিল কমলাপুরে আইডিয়াল স্কুলের সামনে পৌঁছালে মিছিলে অংশ নেয়া বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই মারামারি চলে বেশ কিছুক্ষণ।

এদিকে ১৫ দিন পর এক দফার দাবিতে আবারও সরব হয়েছে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল করছে দেড়যুগের বেশি ক্ষমতার বাইরে থাকা দলটি।

শনিবার দুপুরে রাজধানীর রামপুরা ও কমলাপুর থেকে মিছিল শুরু হয়। মিছিল দুটি যোগ দেয়ার কথা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সবশেষ গত ২৫ আগস্ট ঢাকায় কালো পতাকাসহ গণমিছিল করেছিল বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। ১৫ দিন পর একই দাবিতে আবারও মাঠে নেতাকর্মীরা। তবে কিছুটা পরিবর্তন এসেছে এবারের গণমিছিল কর্মসূচিতে।

রাজধানীর কমলাপুর ও রামপুরা বাজার এলাকা থেকে দুটি গণমিছিল বের করেন নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, সরকারবিরোধী আন্দোলনের এ পর্যায়ে পিছু হটার কোন সুযোগ নেই।

চলতি বছরের ১২ জুলাই এক দফা আন্দোলন শুরুর পর ঢাকায় চার প্রবেশমুখে অবস্থান, সমাবেশ কর্মসূচির পর গত দেড় মাসে কয়েক দফায় গণমিছিল, পদযাত্রা ও কালো পতাকা মিছিল করেছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকদলগুলো।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা