আন্তর্জাতিক

ইরাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ১৬ তীর্থযাত্রী নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৬ জন। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোররাতের এই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের অনুসারী।

শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন উপলক্ষে ঐতিহাসিক কারবালা শহরে লাখ লাখ মানুষ জড়ো হচ্ছেন। হুসাইন ইবনে আলির চল্লিশা উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠান হয়। সেখানে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।

ইরাকের রাষ্ট্রীয় সংবামাধ্যম আএনএ জানিয়েছে, দুজাইল ও সামাররা শহরের মধ্যেবর্তী স্থানের এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

শনিবার সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্য সার্ভিসের পরিচালক খালেদ বুরহান দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি। তবে মৃতদের অধিকাংশই ইরানের। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সালাউদ্দিন প্রদেশের স্বাস্থ্য বিভাগের একজন মেডিকেল কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে এএফপিকে বলেন, শুক্রবার মধ্যরাতে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই হত্যাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে একজন চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। যে কারণে দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, আরবাইন শুরু হওয়ার পর থেকে এই বছর ২৬ লাখ তীর্থযাত্রী সড়ক বা আকাশপথে ইরাকে প্রবেশ করেছেন। তাদের মধ্যে অনেকেই ইরান থেকে গিয়েছেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা