ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জোহানেসবার্গের বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৭৩

আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আগুনে আহত হয়েছেন অন্তত ৫২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে। ৪৩ জন আহত আছেন। অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মুলাউদজি বলেন, গৃহহীনরা ভবনটিতে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই বাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে দুই শতাধিক মানুষ থাকতে পারে।

দক্ষিণ আফ্রিকার অনলাইন সাইট নিউজ২৪ অনুসারে, আগুনের কারণ এখনো জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে শহরের কেন্দ্রস্থলে কালো হয়ে যাওয়া ভবনের জানালা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কিছু মানুষ জানালার বাইরে চাদর এবং অন্যান্য সামগ্রীর স্ট্রিংতে ঝুলে রয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা