আন্তর্জাতিক
হাসপাতালে ২০

ভারতে ট্রেনে অগ্নিকাণ্ড, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (২৬ আগস্ট) ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে।

জানা গেছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি।

আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি তিরুপতি-রামেশ্বরম থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে।

দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে, ঘটনার আধাঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করে।

মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা বলেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আরও ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ রেলওয়ে বিভাগ জানায়, নিহতদের পরিবারকে ১০ লক্ষ রুপি করে দেওয়া হবে।

এবি/এমআর

Copyright © Amarbangla

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা