বিনোদন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জুরি বোর্ডে বিচারক মমিন সরকার

বিনোদন প্রতিবেদক: রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সম্প্রতি আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুরি বোর্ডের দায়িত্ব পালন করেন পরিচালক ও ভিডিও সম্পাদক মমিন সরকার।
বাংলাদেশ-ভারত-সিংগাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাহির থেকে এ পর্যন্ত ১২০টি চলচ্চিত্র জমা পড়ে। জুরি বোর্ডের প্রাথমিক পর্যবেক্ষণে ১২০ থেকে ৫০টি বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ৫০টি চলচ্চিত্র থেকে ১০টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।

এই আয়োজনে যুক্ত থাকার অনুভূতি প্রসঙ্গে মমিন সরকার বলেন, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব ২০২২-২০২৩ জুরি বোর্ডের সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। একজন পরিচালক হিসাবে বিষয়টি আমার কাছে গর্বেরও বটে।

বাভাসি চলচ্চিত্র উৎসব এ বছর শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই করে পুরষ্কার দেয়া হয়।

কর্মের যোগ্যতা অনুযায়ি নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতিবছর করে দিচ্ছে বাভাসি। এই প্রত্যয়ে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎস প্রতিবছর আয়োজন করে আসছে। ৬ বছর পেরিয়ে ৭ বছরে পর্দাপণ করলো বাভাসি, সত্যি একটি মাইলফলক ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাভাসি। এখান থেকে পূর্বে যারা বিজয়ী হয়ে বের হয়েছে তারা বর্তমানে মিডিয়াতে ভালো পারফর্ম করছে এবং তাদের নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।

মমিন সরকার আরও বলেন, ‘বিচারক হিসেবে আমার ওপর কর্তৃপক্ষ আস্থা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দায়িত্ব পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা