সংগৃহীত
বিনোদন

ছাড়পত্র পেল ‘পেয়ারার সুবাস’

বিনোদন ডেস্ক: জয়া আহসান, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। বেশ আয়োজন করে ৬ বছর আগে অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। এবার সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছে এই সিনেমাটি। গত ২৩ নভেম্বর এ সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

রোববার (২৬ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই মুক্তি পেতে চলছে ‘পেয়ারার সুবাস’।

তিনি জানান, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী বছর শুরুতেই। দর্শক সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন।

এ সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

‘পেয়ারার সুবাস’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আয়ান রেহাল, সম্পাদনায় সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার আর মিউজিক করেছেন রাশিদ শরীফ শোয়েব।

আতিকের ‘ডুবসাঁতার’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এ অভিনেত্রীর। এই জুটির ‘বিকল পাখির গান’ নামে একটি টেলিছবি এখনো প্রশংসিত সিনেপ্রেমীদের কাছে। আতিকের সর্বশেষ চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। ‘মানুষের বাগান’ নামে তার সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা