সংগৃহীত
বিনোদন

গল্পটি নারীশক্তির কথা বলবে: বাঁধন

বিনোদন ডেস্ক: ‘গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারে জমজমাট আয়োজন। তাছাড়া সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে যে, এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলবো না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি, যাতে নিজের সেরাটা দিতে পারি। শুটিং শেষ করে, মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাবো।’-নিজের নতুন সিনেমা গল্প প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বেশ কদিন আগেই মুক্তি পায় তার প্রথম বলিউড সিনেমা ‘খুফিয়া’। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসিত হন তিনি। সেই রেশ কটাতে না কাটতেই দেশের সিনেমায় যুক্ত হলেন।

জানা গেছে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। কপ ক্রিয়েশনস ও বিঞ্জ অ্যাপের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন সানী সানোয়ার।

এর আগে বাঁধন একাধিক সাক্ষাৎকারে বলেছেন, দেশের নারী প্রধান গল্পে তেমন কাজ হচ্ছে না। যেখানে তিনি নিজেকে মেলে ধরতে পারবেন। অবশেষে তার আক্ষেপের পালা শেষ হলো। বাঁধন বলেন, ‘আমি পরিচালককে সবসময় বলেছি যে, আপনি কেন বরাবরই পুলিশ হিসেবে একজন ছেলেকে দেখেন?

কোনো নারীকে কেন ইনভেস্টিগেটিভ অফিসার হিসেবে দেখেন না? সেনাবাহিনী, নৌবাহিনী আর পুলিশে অনেক নারী কর্মচারী-কর্মকর্তা আছেন। তাদেরও তো চরিত্র আছে। আছে গল্প। সে রকম জায়গা থেকে পরে ভাইয়া এই গল্প ঠিক করেন। এখানে আমি ইনভেস্টিগেটিভ অফিসার হিসাবে অভিনয় করবো। এর আগে আমি পুলিশের চরিত্রে কাজ করিনি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে।’

উল্লেখ্য, এর আগেও ‘রেহানা মরিয়ম নূর’, ‘গুটি’, ‘খুফিয়া’ নারীকেন্দ্রিক সিনেমা ও ওয়েব সিরিজের মাধ্যমে একের পর এক চমক দিয়েছেন আজমেরী হক বাঁধন। সেই ধারাবাহিকতায় এবার নতুন নারী কেন্দ্রিক সিনেমায় মূল ভূমিকায় দেখা যাবে তাকে। মূলত তাকে ঘিরেই সাজানো হয়েছে সিনেমাটির গল্প। সিনেমাটির বর্তমান অবস্থা প্রসঙ্গে নির্মাতা সানী সানোয়ার জানান, শিগগিরই সিনেমাটি শুটিংফ্লোরে গড়াবে এবং মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছরের রোজার ঈদে।

তিনি বলেন, ‘অ্যাকশন থেকে বের হয়ে এবার খুনের রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই মামলার তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ঢাকা অ্যাটাক মুক্তির পরপরই।’ সিনেমাটিতে বাঁধন ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ অনেকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা