ছবি-সংগৃহীত
বিনোদন

‘খুফিয়া’ মুক্তির পর ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো। এ সিনেমা গত ৫ অক্টোবর বিশাল ভরদ্বাজ নির্মিত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন এ অভিনেত্রী। দেশের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা সিনেমাটি দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন। বাঁধনের অভিনয়ের প্রশংসা করে ‘চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

লেখার শুরুতে বন্যা জানান, ‘একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তা সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন। তার জানা বোঝার দরকার হয়নি যে, অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি বুঝেছেন, তারকা না অভিনেতা হতে হবে। নিজেকে তার জন্য একটু একটু করে তৈরি করেছেন।’

অভিনয় শব্দটির ব্যাখ্যা করে বন্যা মির্জা বলেন, ‘অভিনয়রে সঙ্গে দক্ষতা শব্দটি আমরা বলে থাকি। দক্ষতা আসলে কী? ভালো অভিনয় করতে পারা, ভালো অভিনয় কী, দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন, একেবারে ঘেমে-নেয়ে উঠেছেন? না, তা না। একমাত্র কাজ অভিনেতার তা হলো, নিজেকে ভুলে না গিয়ে তাকে পেছনে রেখে সামনে অন্য এক মানুষকে দাঁড় করানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন। আর তা এতটাই সত্য যে, দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরূহ। তাই কি করা যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোনো এক হিনার জীবন, যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’। এ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে মুলত অভিনয় করেছেন বাঁধন।

এছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- টাবু, আশিষ বিদ্যার্থী, আলি ফজল, ওয়ামিকা গাব্বি প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা