ছবি-সংগৃহীত
বিনোদন

আগামী নির্বাচনে দুই আসন চান মাহি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে পর্দার চেয়ে মাঠের রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণায় এ অভিনেত্রীকে নিয়মিত তাকে দেখা যায়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ —এ দুই আসনে মনোনয়ন চাইবেন তিনি।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহি। সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি, কিন্তু হয়ে ওঠেনি। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই মাঠে সক্রিয় তিনি।

মাহিয়া মাহি জানান, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১— এ দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

এদিকে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফিরবেন মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে আবারও শুটিং শুরু করতে যাচ্ছেন এই নায়িকা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা