ছবি-সংগৃহীত
বিনোদন

হামলার শিকার বলিউড অভিনেত্রী অর্চনা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অর্চনা গৌতম ও তার বাবা গত ২৯ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে কংগ্রেস অফিসের সামনে হামলার শিকার হন। এ ঘটনায় অর্চনার বাবা এবং ড্রাইভার গুরুতরভাবে আহত হয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী অর্চনা ও তার বাবা ভারতের সংসদে মহিলা সংরক্ষণ বিল পাসের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে অভিনন্দন জানাতে দিল্লির কংগ্রেস অফিসে যান।

কিন্তু অফিসের প্রবেশ পথে তাদের আটকানো হয় এবং একদল হামলাকারীর আক্রমণের শিকার হন। এ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন অর্চনা। তিনি বলেন, ‘তারা আমাদের অফিসে প্রবেশ করতে দেয়নি। এমনকী গেটও খুলতে দেয়নি।

আমাদের বলা হয়েছিল, উপর থেকে আদেশ রয়েছে আপনাদের ভেতরে ঢোকার অনুমতি যাতে না দেওয়া হয়। কিন্তু এর পেছনের কারণ আমার জানা নেই। আমি সেখান থেকে পালিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছি। আমি শুধু তাদের অভিনন্দন জানাতে গিয়েছিলাম।

অভিনেত্রী বলেন, আমি ভেবেছিলাম আমাকে সুন্দরভাবে স্বাগত জানানো হবে। কারণ বিগ বস শেষ হওয়ার পর আমি পার্টি অফিসে যাইনি। সেখানে মহিলারাও ছিল, যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি বিস্মিত, মানুষ কীভাবে এমন আচরণ করতে পারেন।’

অভিনেত্রী অর্চনা ঘটনাটির বর্ণনা দিয়ে বলেন, ‘আমি রাস্তায় পার্ক করা গাড়িগুলোর দরজা খোলার চেষ্টা করছিলাম। যাতে কোনো একটি গাড়ির ভেতরে লুকিয়ে থাকতে পারি। তারা আমার চুল টেনে ধরেছিল; এটা অন-রোড রেপ থেকে কম ছিল না। হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করলাম। আমার বাবাও খুব ভয় পেয়েছিলেন।’

মুম্বাই ফিরে গিয়েছেন অর্চনা। আর তার বাবা উত্তরপ্রদেশের মিরাটে তাদের নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন।

অর্চনা এসব তথ্য উল্লেখ করে বলেন, ‘আমার বাবা আহত হয়েছেন। আমার ড্রাইভার মাথায় আঘাত পেয়েছেন। এটা সঠিক কাজ নয়। আমি এখনো ভালো আছি। আমি খুব শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন করব এবং সত্য প্রকাশ করব।’

বলিউডের এ অভিনেত্রী রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে ফোন কল আশা করছেন। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিশ্চিত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই বিষয়ে জানেন না। আমি তাদের কাছ থেকে একটি কল আশা করছি।

দিদি (প্রিয়াঙ্কা গান্ধী) এখন আমার পক্ষে না দাঁড়ালে আমি ভেঙে পড়ব। আমি সবসময় তাদের সমর্থন করেছি। যদি তারা আমাকে না ডাকেন, আমি সত্যি ভেঙে পড়ব।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা