ছবি-সংগৃহীত
বিনোদন

রাশমিকাকে নায়িকা হিসেবে চান বিজয়

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা জুটি অভিনয়ের কারণে সবসময়ই আলোচনা চলে আসে।

এই জুটি নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি। তবে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের উৎসাহ ও কৌতূহল কমেনি। তার অবশ্যই অনেক কারণ আছে।

তাদেরকে পরস্পরের পরিবার ও বন্ধুদের সাথে একাধিক বার দেখা গেছে। ভক্তদের প্রশ্ন। ভালোবাসা না থাকলে এমন মেলামেশা কি করে সম্ভব ?

বাস্তব জীবনে একে অপরের সাথে সময় কাটানো ছাড়াও একসাথে কাজ করার সুযোগ পেলেও হাতছাড়া করতে নারাজ তারা।

বিজয় ও রাশমিকা এখনো ২ টি ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ এ দুই সিনেমাতে তাদের রসায়ন মনে ধরেছে দর্শকেরও। বিজয় তার নিজের ছবিতে নায়িকা হিসেবে রাশমিকাকে চান।

কয়েক সপ্তাহ আগে বিজয় সোশ্যাল মিডিয়ায় এক জনের হাত ধরে একটি ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তিনি। কার হাত সেটি, তা বোঝা যায়নি। ভক্তদের অনুমান, হাতটি রাশমিকারই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা