ছবি-সংগৃহীত
বিনোদন

ছাড়পত্র পেয়েছে বঙ্গবন্ধুর বায়োপিক

বিনোদন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি ইতোমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া ছবিটির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও জানানো হয়েছে, রোববার (১ অক্টোবর) মুক্তি উপলক্ষে প্রকাশ পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার।

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সবচেয়ে বড় বাজেটের ছবি এটি। এর পরিচালক প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়।

সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যের চিত্রায়ণ হয় এখানে। তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় ও গোপালগঞ্জে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে।

সর্বশেষ, আরিফিন শুভ ছাড়া এতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের জনপ্রিয় শতাধিক শিল্পী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা