সংগৃহীত
বিনোদন

অর্থের জন্য যৌনতাকে পুঁজি করেছি: উরফি

বিনোদন ডেস্ক: অর্থের জন্য যৌনতাকে পুঁজি করেছেন বলে জানালেন ভারতের আলোচিত টিভি অভিনেত্রী, সাহসী মডেল উরফি জাভেদ। যিনি খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে, কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন তিনি।

সাহসী মডেল উরফি জাভেদ ইন্ডিয়া টুডে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। মুম্বাইতে আয়োজিত এ অনুষ্ঠানে উরফি বলেন, আমি কখনো পুরুষকে দোষারোপ করি না। বলি না, তাদের দৃষ্টি খারাপ। তারপরও সবসময় আমাকেই দোষ দেওয়া হয়।

অভিনেত্রী বলেন- স্বীকার করছি, আমি যৌনতাকে পুঁজি করেছি। কিন্তু এটা নতুন কিছু না। সিনেমা এবং পরিচালকরা এ কাজটি যুগের পর যুগ ধরে করছেন।

আলোচিত এ মডেল ব্যাখ্যা করে বলেন, ‘বিষয়টি হলো, সিনেমায় যৌনতাকে ব্যবহার করে পরিচালক-প্রযোজকরা টাকা আয় করছেন। আমি আমার যৌনতাকে ব্যবহার করে অর্থ আয় করতে চেয়েছি।’

আলোচিত অভিনেত্রী উরফি জাভেদ ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মুম্বাই এসে ৭ বছর সংগ্রাম করেছি। ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে ভবঘুরের মতো ঘুরে বেড়িয়েছি।

আমি আগে থেকেই পোশাকের ব্যাপারে সাহসী ছিলাম। কিন্তু আমার বাবা খুব রক্ষণশীল; যার জন্য বাবা আমাকে মারধর করতেন। ওই সময়ে আমার কাছে দুটো অপশন ছিল। এক. আত্মহত্যা করা। দুই. নিজের মতো দুনিয়া গড়তে বাড়ি থেকে পালিয়ে যাওয়া। পরে আমি দ্বিতীয় পথ বেছে নিই।’

উরফি জাভেদ ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন । পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে তাকে দেখা গেছে।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা