সংগৃহিত
বিনোদন

উরফির সঙ্গে পার্টিতে অনন্যা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আদিত্য রয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ‘মনমরা’ থাকেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের। কিন্তু সম্প্রতি উরফি জাভেদকে নিয়ে পার্টিতে মজতে দেখা গেলো অনন্যাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে উরফি-অনন্যার ছবি দেখে অবাক নেটিজেনরা।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনন্যা পাণ্ডের সঙ্গে একই পার্টিতে দেখা মিলল উরফির। টিনসেল টাউনের এক ও উরফি। সেই পার্টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন উরফি।

এদিকে অনন্যার সঙ্গে উরফির ছবি দেখে বেশ অবাক ভক্তরা। অনেকের দাবি আদিত্যের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলতেই উরফির সঙ্গে পার্টিতে মজেছেন অনন্যা। সেই একই পার্টিতে উপস্থিত ছিলেন নেট-প্রভাবী ওরি, অভিনেতা অর্জুন কাপুর, আরহান খানসহ আরও অনেকে। কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে অনন্যাকে জিজ্ঞেস করা হয়েছে, সপ্তাহান্তে জীবন থেকে কী হারিয়েছেন।

জবাবে অভিনেত্রী বলেন, তিনি মন হারিয়েছেন। বিচ্ছেদের পর থেকে নাকি নিজের পোষ্যের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। যদিও, বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। অন্য দিকে, অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন আদিত্যও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছি। আর এটাই আমি পছন্দ করি। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানা দরকার, এমনটা আমার কখনও মনে হয়নি। সব প্রকাশ না করে, ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করি। টানা দুই বছর সম্পর্কে ছিলেন আদিত্য ও অনন্যা। বিভিন্ন জায়গায় একসঙ্গে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। বিজ্ঞাপনের কাজও করেছেন একসঙ্গে। কিন্তু সম্পর্ক স্থায়ী হয়নি। গত মার্চ মাসে সম্পর্কে ইতি টেনেছেন তারকা জুটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা