বিনোদন

‘ফেলানী’ চরিত্রের অভিনয় কাঁদিয়েছিল প্রেসিডেন্টকে

বিনোদন প্রতিবেদক

পরিচিতিটা অভিনয়ে বেশি হলেও রুমানা রশিদ ঈশিতা নাচে–গানেও বেশ পারদর্শী ছিলেন। একসময় যাঁকে নিয়মিত দেখা যেত টেলিভিশনের পর্দায়, এখন তাঁর উপস্থিতি কম হলেও জনপ্রিয়তা কমেনি। বিনোদন অঙ্গনে শুরুটা শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে অংশগ্রহণের মধ্য দিয়ে।

এ প্রতিযোগিতায় পরিবেশনায় মুগ্ধ করে ‘ক’ এবং ‘খ’ দুই বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন। আজ এই তারকার জন্মদিন। চার দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজের সঙ্গে জড়িত ঈশিতা এখন কী করছেন জেনে নেওয়া যাক।

আশির দশকের শুরুতে আজকের দিনে জন্মগ্রহণ করেন রুমানা রশিদ ঈশিতা। প্রকৌশলী বাবা ও গৃহিণী মায়ের সন্তান ঈশিতা ছোটবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়িয়েছেন। ‘নতুন কুঁড়ি’র দুই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পরিবেশনা দিয়ে জিতে জিতে নেন দেশের মানুষের ভালোবাসাও।

‘নতুন কুঁড়ি’তে ৯ বছর বয়সে তাঁর অভিনয় সবাইকে তাক লাগিয়ে দেয়। নির্যাতিত কাজের মেয়ে ‘ফেলানী’ চরিত্র এতটা মুগ্ধ করেছিল, তা তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদকেও মুগ্ধ করেছিল। শুধুই মুগ্ধ নয়, ঈশিতার সেদিনের অভিনয়ে সেদিন কান্না ধরে রাখতে পারেননি তৎকালীন প্রেসিডেন্ট।

ঈশিতার কথা থেকে জানা যায়, ‘ফেলানী’ চরিত্রটি লিখেছিলেন লুৎফর রহমান রিটন। আর এটি শিখিয়েছিলেন বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। ‘ফেলানী’ চরিত্রটি টেলিভিশনে প্রচারের পর পরই ঈশিতার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। নির্যাতিত ছোট শিশুর চরিত্রটি সবার মনে দাগ কাটে।

ছোটবেলায় ইমদাদুল হক মিলনের লেখা ফখরুল আবেদীন পরিচালিত ‘দুজনে’ ছিল তাঁর অভিনীত প্রথম নাটক। অভিনয়ের পাশাপাশি মডেল, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী এবং লেখক হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ঈশিতা। বিশ্ব বিখ্যাত বিউটি সোপের ব্র্যান্ড লাক্সের মডেলও হয়েছিলেন তিনি। অভিনয়ের বাইরে ঈশিতার সাতটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। নাটক পরিচালনার কাজও করে গেছেন সমানতালে।

সংসার ও সন্তানদের নিয়েই ঈশিতা সাজিয়েছেন তাঁর বর্তমান জীবন। মিডিয়ায় কাজের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন জনপ্রিয় এ অভিনেত্রী। তবে ২০১৮ সালে রেদওয়ান রনির পরিচালনায় ‘পাতা ঝরার দিন’ নাটকের মধ্য দিয়ে প্রায় চার বছরের বিরতি দিয়ে ফিরেছিলেন ঈশিতা। এ নাটকে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে আবারও আলোচনায় আসেন ঈশিতা।

কথা প্রসঙ্গে ঈশিতা জানান, কোনো নাটকের গল্প শোনার পর জীবনে এই প্রথম কোনো পরিচালককে তিনি বলেছিলেন, নাটকটি যেন তাঁকে ছাড়া করা না হয়।
প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য অভিনয়শিল্পী হয়েও কয়েক বছর ধরে কাজ কমিয়ে দিয়েছেন। তারপরও মানুষের ভালোবাসা অব্যাহত আছে। এই ভালোবাসা প্রসঙ্গে

ঈশিতা বলেন, ‘আমি মনে করি মানুষের ভালোবাসা পাওয়ার মতো বড় আর কিছু নেই। মানুষ আমাকে এতটা ভালোবাসেন, এর চেয়ে বড় প্রাপ্তি কী আর হতে পারে? কাজ কম বা বেশি বড় কথা নয়। ভালো কাজের সংখ্যাটা কতটা সেটাই বড় কথা। দর্শকেরা কিন্ত ভালো কাজকে মনে রাখেন। এখনো কাজ করতে চাই, কিন্তু ভালো কাজ হতে হবে।

স্বামী–সংসার নিয়ে এখন বেশি ব্যস্ততা তাঁর। এক ছেলে ও এক মেয়ে মা অভিনয়শিল্পী ঈশিতা পরিবারকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সেভাবেই এখনকার জীবনকে তিনি সাজিয়ে–গুছিয়ে নিয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা