নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

‘গঠনতন্ত্রের নামে কালক্ষেপণ’: নাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল ভাস্কর্য’-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নাকসু নির্বাচন নিয়ে ইচ্ছাকৃত দীর্ঘসূত্রতার অভিযোগ তোলা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসা সত্ত্বেও প্রশাসন নাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করছে না। নির্বাচনের মূল কার্যক্রম বাদ দিয়ে কেবল গঠনতন্ত্র প্রণয়নের নাম করে সময়ক্ষেপণ করা হচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে নাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে।” এ সময় তাঁরা অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আজ ‘শাকসু’ নির্বাচনের নির্ধারিত তারিখ থাকলেও একটি বিশেষ মহলের অবৈধ হস্তক্ষেপে তা স্থগিত করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। নজরুল বিশ্ববিদ্যালয়েও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দ্রুত নাকসু নির্বাচনের দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন;-
১. অবিলম্বে নাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা
২. স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
৩. শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতকরণ

দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার পর গঠনতন্ত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি প্রশাসন। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা