বিনোদন

সম্মতি ছাড়াই পাঁচ মিনিট ধরে চুম্বন, কান্নায় ভেঙে পড়েছিলেন রেখা

বিনোদন ডেস্ক

বলিউডে শুটিংয়ের সময় নায়িকাদের নিরাপত্তাহীনতার ঘটনা নতুন নয়। এ রকমই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তাঁর সময়ের শীর্ষ নায়িকাদের একজন-রেখা। মাত্র ১৫ বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও, প্রথম ছবির সেটেই তিনি শিকার হয়েছিলেন আপত্তিকর আচরণের।

১৯৬৯ সালে ‘অঞ্জনা সফর’ (পরে নাম বদলে হয় ‘দো শিকারি’) ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় রেখার। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন তখনকার বাংলা সিনেমার তারকা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। শুটিং চলাকালে এক অন্তরঙ্গ দৃশ্যে বিশ্বজিৎ হঠাৎ তাঁকে চুম্বন করতে শুরু করেন-কোনো রকম পূর্ব সম্মতি ছাড়াই।

রেখার জীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে এই ঘটনার বিস্তারিত আছে। সেখানে বলা হয়েছে, দৃশ্যে রোমান্স করার কথা থাকলেও, বিশ্বজিৎ হঠাৎ পাঁচ মিনিট ধরে তাঁকে চুম্বন করতে থাকেন। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৫, আর বিশ্বজিৎ ছিলেন ৩২ বছরের প্রাপ্তবয়স্ক অভিনেতা।

ঘটনাটি ঘটে ক্যামেরার সামনে, কিন্তু উপস্থিত কেউই থামাতে আসেননি-না পরিচালক, না কলাকুশলীরা। বরং সবাই চুপচাপ দেখছিলেন। পর্দার আড়ালে নিরাপত্তাহীনতার এই অভিজ্ঞতায় হতভম্ব ও মানসিকভাবে ভেঙে পড়েন রেখা। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

পরে রেখা নিজেই স্বীকার করেন, এমন অপমানজনক অভিজ্ঞতা তাঁর ব্যক্তিত্ব ও দৃঢ়তা গঠনে ভূমিকা রেখেছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা