বিনোদন

সুখবর দিলেন মেহজাবীন

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দায় প্রায় এক দশক ধরে দাপট ধরে রেখে সাম্প্রতিক সময়ে পরপর বড় পর্দায় কাজ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বলা বাহুল্য, তিনি এতটাই সফল যে, তার অভিনীত ছবি ঘুরে বেরিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে; তার একটি ছবি ‘প্রিয় মালতী’।

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ছবি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। গেল ডিসেম্বরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ‘প্রিয় মালতী’। এবার তার এই চলচ্চিত্র নিয়ে আরো এক সুখবর দিলেন মেহজাবীন; কারণ, ‘প্রিয় মালতী’র ঝুলিতে এলো আরও একটি পুরস্কার। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শক পুরস্কার অর্জন করেছে এই ছবি।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আর এ খবরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে ছবির পরিচালক শঙ্খ দাসগুপ্ত লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে। আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ আর সেই পোস্টটিই মূলত শেয়ার করে এই আনন্দের খবরটি ভাগ করে নেন মেহজাবীন। ভক্তরাও তার জন্য প্রশংসা ও শুভকামনায় ভরিয়ে দেন।

এ নিয়ে মেহজাবীন গণমাধ্যমে বলেন, ‘অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদযাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।’

গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় লন্ডনের এই বাঙালি চলচ্চিত্র উৎসব। ‘প্রিয় মালতী’ সেখানে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় বলে জানা গেছে। এছাড়াও এর আগে ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয়, সেখানেও দর্শকের সাড়া ছিল দারুণ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা