শিক্ষা

লক্ষ্মীপুর পলিটেকনিকে দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ASSET প্রকল্পের অর্থায়নে এবং লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এই প্রতিযোগিতায় মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। এতে শিক্ষার্থীরা জেস্টার কন্ট্রোল রোবট, এয়ার ফিউরফিকেশন সহ বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন করে দেখান।

এতে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মনজুরুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা ইয়াসিন আরাফাত।

দর্শনার্থী এবং উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীল উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ গ্রহণের ধারা অব্যাহত রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এসময় ইনস্টিটিউটের আঙিনা শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী, অভিভাবক, এলাকাবাসীসহ শতাধিক দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয়।

​প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মনজুরুর রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের পৃথিবীতে সৃজনশীল প্রজন্ম গড়বার বিকল্প নেই। আজকের এই চিন্তাশীল-উদ্ভাবনী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়বে"।

ইনিস্টিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা বলেন, এটা যেহেতু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, তারা খুব সৃজনশীল। তারা সৃজনশীল প্রজেক্ট দিয়ে তাদের মেধার প্রকাশ ঘটিয়েছে। বৃহৎ আকারে বাস্তবায়ন করার জন্য সরকারি, বেসরকারি সংস্থা এগিয়ে আসলে এগুলো দেশের কল্যানে ব্যবহার করা যাবে।

মূল্যায়ন ও ​পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বর্ণিল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

​পেকুয়ায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ​

কক্সবাজারের পেকুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সচল রাখতে এবং কৃষি পুন...

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকি...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল ও টানা ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব...

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা