সারাদেশ

জুলাই ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

 লক্ষ্মীপুর প্রতিনিধি

জুলাই গণহত্যার বিচার এবং ‘জুলাই ঘোষণাপত্র’-এর দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি চলতি জুলাই মাসের মধ্যেই ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানিয়েছে। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে তারা।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় শহরের উত্তর তেমুহনী আফনান চত্বরে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা আহ্বায়ক মো. আরমান হোসেন, সদস্যসচিব শায়েদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান, বেলাল হোসেন হৃদয়সহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই গণহত্যা ইতিহাসের এক নির্মম অধ্যায়। এর বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া আমাদের আন্দোলন থামবে না।”

তারা বলেন, “এই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনি প্রচারণায় মিরপুরে বিজিবি মোতায়েন, কঠোর নজরদারি

ঢাকার মিরপুর এলাকায় নির্বাচনি প্রচারণা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশে...

ভারতকে চোখ রাঙিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত চূড়ান্তভাব...

নির্বাচন সামনে রেখে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদে...

আইসিসির আলটিমেটামের আগে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আকাশ চোপড়া

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা...

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা