ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

মহানবীকে নিয়ে কটুক্তী মুলক পোষ্ট শেয়ার, সুশান্ত গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তিমুলক মন্তব্য শেয়ার করায় সুশান্ত রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুশান্ত সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোবাডাঙ্গা এলাকার পরেশ বাবুর ছেলে।

পুলিশ জানায়, ১৭ মার্চ ‘নীলফামারী অনলাইন শপ’ গ্রুপে সবুজ আহমেদ নামে অজ্ঞাত এক ব্যক্তি মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তিমুলক মন্তব্য পোষ্ট করেন। এই পোষ্টটি শেয়ার করেন সুশান্ত রায়। এনিয়ে বিক্ষুদ্ধ হয়ে উঠেন ধর্মপ্রাণ মানুষরা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল ও তাকে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় গোড়গ্রাম ইউনিয়নের কির্ত্তনীয়া পাড়া এলাকার মোরসালিন হোসাইন একটি মামলা করেন নীলফামারী থানায়।

অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম জানান, লক্ষ¥ীচাপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে স্থান পরিবর্তন করে অবস্থান পরিবর্তন করছিলো সে। বৃহস্পতিবার (২০ মার্চ) গ্রেফতার সুশান্তকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা