ছবি: জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশ

জয়পুরহাটে চার হাজার ৬২১ পরিবারে ভিজিএফ চাল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে জয়পুরহাট পৌরসভার নয়টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিম্নআয়ের মানুষ।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের (ভারপ্রাপ্ত) উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাঃ সবুর আলী। এসময় উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ।

জানা যায়, জয়পুরহাটে গতকাল সকাল ১০ টা থেকে তিনদিন ব্যাপী ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচি আওতায় জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ বরাদ্দ এসেছে ৪৬ দশমিক ২১ টন চাল চাল। এ চাল চার হাজার ৬২১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণের সিদ্ধান্ত হয়। সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা আর্জিনা বেগম বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারব।

পৌর প্রশাসক মোঃ সবুর আলী জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডে চার হাজার ৬২১টি নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা