ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে "নিরাপদ খাদ্য বিষয়ে সামাজিক ও ধর্মীয় নেতাদের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান। এছাড়া আলোচনায় অংশ নেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস.এম. হাফিজুর রহমান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত আলী।

সেমিনারে মসজিদের ইমাম, পুরোহিতসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে বক্তারা নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য—কীটনাশক ও বালাইনাশকের ব্যবহার রোধ, মুরগি ও মাছ চাষে এন্টিবায়োটিক ও হরমোন ব্যবহারে সতর্কতা, বিশুদ্ধ পানি গ্রহণের প্রয়োজনীয়তা, পোড়া তেল ও পোড়া খাবার পরিহার।

লেখাযুক্ত কাগজের (সংবাদপত্র ইত্যাদি) খাদ্য মোড়কে ব্যবহার পরিহার, অতিরিক্ত লবণযুক্ত খাবার এড়িয়ে চলা, নন-ফুড গ্রেড রঙ ও সুগন্ধির ক্ষতিকর প্রভাব, রান্নার পাত্র ও মাইকোটক্সিনের স্বাস্থ্যঝুঁকি।

বক্তারা বলেন, সামাজিক ও ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ তারা সাধারণ মানুষের কাছে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারেন। খাদ্য ভেজালমুক্ত রাখার বিষয়ে সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন করা দরকার।

সেমিনারে অংশগ্রহণকারীরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা