ছবি: সংগৃহীত
বিনোদন

সাফল্য-ব্যর্থতা আর বিতর্ক পেরিয়ে ৬০ বছরে সালমান খান

আমার বাঙলা ডেস্ক

আজ বলিউডের ‘ভাইজান’ সুপারস্টার সালমান খানের ৬০তম জন্মদিন। তিন দশকেরও বেশি সময় ধরে রোমান্স ও অ্যাকশনের মিশেলে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই দীর্ঘ যাত্রা ছিল উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা, প্রেম-বিরহ, বিতর্ক ও আইনি জটিলতায় ভরা।

৬০ বছর বয়সেও তরুণীদের কাছে সমান জনপ্রিয় এই চিরকুমার তারকা। ছবি সুপারহিট হোক বা ফ্লপ সালমান খানের তারকাখ্যাতি তাতে এতটুকুও কমে না। কারণ, দর্শকের কাছে তিনি শুধুই একজন অভিনেতা নন, তিনি ‘ভাইজান’।

১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হলেও সালমান খানের বেড়ে ওঠা মুম্বাইতে। বাবা সেলিম খান হিন্দি সিনেমার খ্যাতনামা চিত্রনাট্যকার। সিনেমার পরিবেশেই বড় হওয়া সালমানের জীবনে পরিবারই সবচেয়ে বড় শক্তি। পারিবারিক মূল্যবোধ তাঁর ব্যক্তিত্বে গভীরভাবে প্রভাব ফেলেছে।

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সালমানের। তবে পরের বছর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় করে রাতারাতি রোমান্টিক সুপারস্টার হয়ে ওঠেন তিনি। এরপর ‘সাজন’, ‘হাম আপকে হ্যায় কৌন’-এর মতো একাধিক সফল ছবি উপহার দেন।

ক্যারিয়ারের মাঝপথে একের পর এক ব্যর্থতায় প্রায় হারিয়ে যেতে বসেছিলেন সালমান। কিন্তু ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবিতে অ্যাকশন হিরো রূপে ফিরে এসে নতুন ইনিংস শুরু করেন। এরপর ‘তেরে নাম’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’-এর মতো ছবিতে একের পর এক আইকনিক চরিত্রে দর্শক মাতান তিনি।

সাম্প্রতিক সময়ে তাঁর ছবিগুলো বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আজও নয় থেকে নব্বই সব বয়সী দর্শকের কাছে সমান প্রিয় সালমান খান।

ব্যক্তিগত জীবনেও সবসময় আলোচনার কেন্দ্রে থেকেছেন তিনি। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্ক বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত প্রেমকাহিনিগুলোর একটি। এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও বহুদিন চর্চায় ছিলেন। রোমানীয় শিল্পী ইউলিয়া ভানতুরকে ঘিরেও মাঝেমধ্যে শোনা গেছে রোমান্সের খবর। তবে বিয়ে প্রসঙ্গে বরাবরই রহস্যময় সালমান। মজা করে তিনি বলেন, ‘ভাগ্যই সব ঠিক করে।’

বাইরে থেকে কঠিন মনে হলেও ভেতরে নরম মনের মানুষ সালমান খান। কারও বিপদে পাশে দাঁড়াতে পিছপা হন না তিনি। তাঁর সমাজসেবামূলক কাজ ও মানবিক উদ্যোগও ভক্তদের কাছে সমান প্রশংসিত।

৬০ বছরে পা দিয়েও আলোচনার শীর্ষে থাকা সালমান খান প্রমাণ করেছেন তিনি শুধু একজন তারকা নন, তিনি নিজেই একটি অধ্যায়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালখালী হারগাজী খাল ভাঙন রোধে ও রাস্তার উন্নয়নের কাজ চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমুখী কর্মসূচির ধারাবাহিকতা...

আট বছর ধরে কার্যক্রমে নেই নারায়ণগঞ্জ সিজেএম ভবন

তারিকুর রহমান রিপন ,নারায়ণগঞ্জ: ২০০ কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত নারায়ণগঞ...

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১২ ম...

প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের ৮৫ দিন

ডা. মু. মাহতাব হোসাইন মাজেদ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১২ মে ২...

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে (২০২৫সালে) ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে।...

সাগরিকা ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ন...

লামায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

পার্বত্য জেলার বান্দরবানের লামা থানা-পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়া...

আইনজীবীর নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাস: লামায় যুবক আটক

পার্বত্য জেলার বান্দরবানের লামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সুপ্...

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে (২০২৫সালে) ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে।...

রাজবাড়ীতে কৃষিপণ্যে ‘ধলতা’ প্রথা বন্ধে প্রশাসনের সভা

রাজবাড়ীর বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজসহ কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’...

লাইফস্টাইল
বিনোদন
খেলা