বিনোদন

আইটেম গানে মালাইকাকে খোলামেলা দেখতে চাননি সালমান

বিনোদন ডেস্ক

বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘দাবাং’-এর আইটেম গান ‘মুন্নি বদনাম হুই’ আজও জনপ্রিয়তার শীর্ষে। তবে গানটি ঘিরে একসময় খান পরিবারের ভেতরে বেশ টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই অজানা গল্পই সামনে আনলেন পরিচালক অভিনব কশ্যপ।

অভিনবের ভাষায়, প্রথমে আরবাজ খান চাননি তাঁর স্ত্রী মালাইকা অরোরা এই গানে আইটেম গার্লের চরিত্রে আসুন। ‘আরবাজের আপত্তি ছিল, স্ত্রীকে “আইটেম গার্ল” বলা হবে, সেটা তিনি পছন্দ করতেন না। আরবাজ ও সালমান খান আসলে অনেকটা রক্ষণশীল মানসিকতার। মালাইকার পোশাক নিয়ে সালমানের সঙ্গেও মতবিরোধ ছিল। তাঁরা চাননি, তাঁদের ঘরের মেয়েরা এতটা খোলামেলা হোক,’ বলেন পরিচালক।

মালাইকা নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। অভিনব জানান, ‘মালাইকা ছিলেন স্বাবলম্বী, দৃঢ়চেতা নারী। প্রস্তাব পাওয়ার পরই তিনি রাজি হন। আরবাজকে বোঝাতে কিছুটা সময় লেগেছিল। তিনি স্বামীকে বলেছিলেন, “এতে অশ্লীল কিছু নেই, শুধু নাচ। চারপাশে পরিবার-পরিজন, ভয় কিসের?” শেষ পর্যন্ত আরবাজ রাজি হন। আর গানটি তো রেকর্ড ভেঙেছিল।’

অভিনব আরও বলেন, ‘মালাইকার নাচের দক্ষতার কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছিল। “ছাইয়া ছাইয়া”র মতো গানে তিনি দারুণ সাড়া ফেলেছিলেন। সিনেমায় তিনি তেমন অভিনয় করতেন না, কিন্তু দুর্দান্ত নাচতেন। পর্দায় কম দেখা যায়, এমন কাউকে দর্শক বেশি কৌতূহল নিয়ে দেখেন। তাই মালাইকাই ছিলেন সেরা পছন্দ।’

গানটিতে শুরুতে সালমান খানের থাকার কথা ছিল না। পরিকল্পনা ছিল, আইটেম গান শেষে তাঁর প্রবেশ ঘটবে। কিন্তু গান শুনে সালমান নিজেই অংশ নিতে আগ্রহী হন। পরিচালক জানান, ‘আমি চেয়েছিলাম “শোলে”র “মেহবুবা”র মতো দৃশ্য। ভিলেন আনন্দ করছে, পুলিশ ফাঁদ পাতছে। কিন্তু সালমান বললেন, “এটাই সেরা গান, তাঁকে থাকতে হবে।” তাই তাঁর প্রবেশটা এগিয়ে আনতে হলো।’

এই পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন খলনায়ক চরিত্রে অভিনয় করা সোনু সুদ। আগে তিনি মালাইকার সঙ্গে পুরো গানটিতে থাকবেন বলে পরিকল্পনা ছিল। পরে সেটি চলে যায় সালমানের হাতে। সোনু এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি তো বলেছিলাম, এ গান আমার, তিনি মাঝখানে এলেন কীভাবে? তবে শেষমেশ যা হয়েছে, ভালোই হয়েছে। মানুষ এখনো গানটা মনে রেখেছে।’

আরবাজ খান ও মালাইকা অরোরা ২০১৬ সালে আলাদা হন। তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০১৭ সালে। বর্তমানে ছেলে আরহানকে দুজনই একসঙ্গে লালন-পালন করছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা