আমার বাঙলা ডেস্ক
জাতীয়

উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চালু হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার কিছুক্ষণ পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, সকালে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই, বেলা ১১টার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয়েছে।

মেট্রোরেলে থাকা একজন যাত্রী জানান, বেলা ১১টার কিছুক্ষণ পরে আমি অফিসে আসার জন্য বের হই। দেখি, মেট্রোরেল চালু হয়েছে। পরে মেট্রো দিয়ে অফিসের দিকে রওনা হই।

এর আগে আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ডিটিসিএমসিএলের ফেসবুক পেজে বলা হয়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১ ঘটিকা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। এরপর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বিকেল ৩টার পর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় মেট্রোরেল। আর পৌনে সাত ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে মেরামত কাজের জন্য আজ সকাল পর্যন্ত মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত অংশে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হবে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং সুন্দরবন রক্ষায় কোস্ট গার্ডের সক্ষমতা বহুগুণ...

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দ...

ট্রাম্পকে ১ মে’র পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা