ছবি: আমার বাঙলা
জাতীয়

শিক্ষা ও স্বাস্থ্য মানবসম্পদ উন্নয়নের মেরুদণ্ড: পররাষ্ট্র উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি

শিক্ষা জাতির মেরুদণ্ড-এই কথাটি যেমন প্রবাদে প্রচলিত, তেমনি স্বাস্থ্য সুখের মূলেও নিহিত। তাই পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন,
“একটি দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা ও স্বাস্থ্য। মানবসম্পদ উন্নয়নে এই দুই খাতের বিকল্প নেই।”

শনিবার (২৫ অক্টোবর) সকালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মান্নান-সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের উচিত শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বাজেট বরাদ্দ করা। প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে পারলে উচ্চশিক্ষায় অগ্রগতি অর্জন সহজ হবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তাঁর পরিবারের সদস্যরা ও স্থানীয় জনগণ জমি দানসহ বিভিন্নভাবে সহায়তা করেছিলেন। ভবিষ্যতেও তিনি বিদ্যালয় ও এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।
তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্নান-সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব মোঃ জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোঃ ওয়াহিদ হোসেন এনডিসি,
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন,
জেলা পুলিশ সুপার মোঃ মিনহাজুল আলম,
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর মোঃ খালিদ হোসেন,
নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম,
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম,
সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ,
হোসেননগর হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদ হোসেন,
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান,
সাকিনা ফাউন্ডেশনের সদস্য জেসমিন ফেরদৌস।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ—
রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন,
বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব,
রায়পুরা কলেজের সাবেক ভিপি মতিউর রহমান মতি,
রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন,
এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক লিফলেট ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা