ছবি: সংগৃহিত
লাইফস্টাইল

প্যারাসিটামলের মাত্রা না মানলে হতে পারে যে বিপদ

অনলাইন ডেস্ক

জ্বর, মাথাব্যথা বা শরীরব্যথা হলেই অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই প্যারাসিটামল বা অন্যান্য ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ওষুধের মাত্রা ও ব্যবহারের নিয়ম না মানলে অজান্তেই লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে, বিশেষ করে একই উপাদানযুক্ত একাধিক ওষুধ একসঙ্গে খাওয়ার অভ্যাস বড় ঝুঁকি তৈরি করতে পারে।

চিকিৎসকদের মতে, শুধু তেল-চর্বিযুক্ত খাবার, মদ্যপান বা অনিয়ন্ত্রিত জীবনযাপনই লিভারের রোগের জন্য দায়ী নয়, প্রয়োজনের তুলনায় বেশি বা দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবনও লিভারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মুম্বাইয়ের চিকিৎসক ডা. ভূষণ ভোলে বলেন, প্যারাসিটামল সাধারণত নিরাপদ হলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাত্রায় বা প্যারাসিটামলযুক্ত একাধিক ওষুধ একসঙ্গে সেবন করলে লিভারের গুরুতর ক্ষতি এমনকি অ্যাকিউট লিভার ফেইলিউরের মতো জটিল অবস্থাও তৈরি হতে পারে।

তিনি আরও জানান, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক ও ন্যাপ্রোক্সেনের মতো এনএসএআইডি জাতীয় ওষুধ সাধারণত পাকস্থলী, কিডনি ও হৃদযন্ত্রের সমস্যার জন্য পরিচিত হলেও দীর্ঘদিন বা উচ্চমাত্রায় সেবনে এগুলোও লিভারের ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত মাত্রার বেশি প্যারাসিটামল সেবনকারী, একাধিক প্যারাসিটামলযুক্ত ওষুধ একসঙ্গে গ্রহণকারী, নিয়মিত মদ্যপায়ী বা আগে থেকে লিভারের রোগে আক্রান্তদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

চিকিৎসকদের পরামর্শ, যেকোনো ওষুধ সেবনের আগে এর লেবেল ও উপাদান ভালোভাবে দেখে নেওয়া উচিত, কারণ বিভিন্ন সর্দি-কাশি বা জ্বরের ওষুধেও প্যারাসিটামল থাকতে পারে। জ্বর বা ব্যথা দীর্ঘস্থায়ী হলে নিজে নিজে বারবার ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ বলে মত তাদের।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

পিরোজপুরে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার পরিদর্শন

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ি মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা