ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

সহজেই তৈরি করুন বিফ নুডলস

লাইফস্টাইল ডেস্ক

নুডলস খেতে পছন্দ করেন নিশ্চয়ই? ডিম দিয়ে রান্না করা নুডলসই তো বেশি খাওয়া হয়, আপনি কি কখনো গরুর মাংস দিয়ে রান্না করা নুডলস খেয়েছেন? বিফ নুডলস রান্না করাও সহজ। এটি তৈরিও করা যায় অল্প সময়ে। বাড়িতে অতিথি এলে কিংবা শিশুর টিফিনে দিতে পারেন সুস্বাদু বিফ নুডলস। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক বিফ নুডলস তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে

নুডলস- ২৫০ গ্রাম

রান্না করা গরুর মাংস- ২০০ গ্রাম

সয়া সস- ১ টেবিল চামচ

রসুন- ১ চা চামচ

পেঁয়াজ কুচি- আধা কাপ


গাজর কুচি- আধা কাপ

ক্যাপসিকাম কুচি- আধা কাপ

সয়া সস- ১ টেবিল চামচ

টমেটো সস- ২ টেবিল চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

হাঁড়িতে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে অল্প তেল দিয়ে নুডলসগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন ও মাংস দিয়ে ভাজুন। এরপর সয়া সস এবং টমেটো সস দিন। এবার সবজি কুচি মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। লবণ দিয়ে দিন। এবার সেদ্ধ করে রাখা নুডলসগুলো ভালোভাবে মিশিয়ে নিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগু...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা

করোনাভাইরাসের টিকার পর এবার ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু প্রতিরোধেও mRNA প্রযুক্তির ট...

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা