বিনোদন

কত টাকার মালিক মামুত্তি

বিনোদন ডেস্ক

৫৪ বছর ধরে দক্ষিণি সিনেমায় দাপট দেখাচ্ছেন তিনি। এখনো সমানতালে অভিনয় করে যাচ্ছেন। কেবল বক্স অফিসে সাফল্যই নয়, তাঁর অভিনীত সিনেমা ব্যাপক প্রশংসা পায় সমালোচকদের কাছেও। ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা এখন পর্যন্ত অভিনয় করেছেন ৪০০–এর বেশি সিনেমায়। তিনি আর কেউ নন, মামুত্তি। আজ এই মালয়ালম অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়াডটকম অবলম্বনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য।

আসল নাম ও শুরুর জীবন

অনেকেই জানেন না, মামুত্তির আসল নাম মুহাম্মদ কুটি পনপ্পারামবিল ইসমাইল। কেরালার কৈম জেলার চেম্পু গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। বাবা ইসমাইল ছিলেন কাপড় ও চালের পাইকারি ব্যবসায়ী, পাশাপাশি জমিতে ধানও ফলাতেন। মা ফাতিমা ছিলেন গৃহিণী।

মামুত্তি প্রথম অভিনয় করেন ১৯৭১ সালে। এর পর থেকে টালিউড, তামিল ও হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। তাঁর ছেলে দুলকার সালমানও এখন মালয়ালমের অন্যতম জনপ্রিয় নায়ক।

পুরস্কার ও সম্মাননা

ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন মামুত্তি। ১৯৯৮ সালে ভারত সরকার তাঁকে দিয়েছে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’।
বিলাসবহুল গাড়ির সংগ্রহ

অভিনয়ের পাশাপাশি গাড়ির প্রতি মামুত্তির দুর্নিবার আকর্ষণ। তাঁর ব্যক্তিগত গ্যারেজ যেন একটি শোরুমের মতো। এই সংগ্রহে আছে জাগুয়ার এক্সজে-এল, ফেরারি, টয়োটা ল্যান্ড ক্রুজার এলসি ২০০, মিনি কুপার এস, বিএমডব্লিউ ৫৩০ডি, পোর্শে, টয়োটা ফর্চুনার ও ভক্সওয়াগন পাসাট এক্স২-এর মতো দামি গাড়ি।

প্রাসাদসম বাড়ি

‘মানিকন্ট্রোল’-এর তথ্য মতে, কোচির কেসি জোসেফ রোডে অবস্থিত মামুত্তির বাড়ির বাজারমূল্য প্রায় ৪ কোটি রুপি। সব সুবিধাসম্পন্ন এই বাড়িটি যেন এক বিলাসবহুল ভিলা। এ ছাড়া ছেলে দুলকার সালমানের সঙ্গে তিনি কোচিতেই আরেকটি অভিজাত ভিলা কিনেছেন। চেন্নাই, বেঙ্গালুরু থেকে শুরু করে দুবাইয়েও তাঁর সম্পত্তি আছে।

সম্পদের পরিমাণ ও পারিশ্রমিক

‘জিকিউ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, মামুত্তির মোট সম্পদের পরিমাণ ৩৪০ কোটি রুপি (প্রায় ৪১৩ কোটি টাকা)। একটি ছবির জন্য তিনি নেন ৪ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত। তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান মামুত্তি প্রোডাকশনের ব্যানারে ইতিমধ্যে একাধিক হিট ছবি প্রযোজনা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা