ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদগঞ্জে ৬ দোকান আগুনে পুড়ে ছাই, কিশোর নিহত

আমার বাঙলা ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৪ বছর বয়সী দোকান কর্মচারী সাব্বির হোসেনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারের জয়নাল ভ্যারাইটিজ স্টোরে আগুন লাগে। দোকান মালিক জয়নাল আহমেদ নিজেকে নিরাপদে বের করতে সক্ষম হলেও, কর্মচারী সাব্বির হোসেন ভেতরে আটকা পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে মোট ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, যার মধ্যে রয়েছে ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, শাহ আলমের হার্ডওয়্যার দোকান এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোর।

ফরিদগঞ্জ থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরানোর উদ্যোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে...

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহ...

সেপ্টেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, পারমাণবিক ব...

বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর প্রাকৃতিক উপায়

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়াচ্ছে—এমন দৃশ্য অনেকের কাছেই অস্ব...

মৃত্যুর এক মাস পর নিজের আইডিতেই অভিনেত্রীর খবর

মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই তার মৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা