ছবি: সংগৃহীত
রাজনীতি

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান

আমার বাঙলা ডেস্ক

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন।

দলীয় সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে বিএনপি ঝিনাইদহ–৪ আসনটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে। ওই আসনে ধানের শীষ প্রতীকে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

এ উপলক্ষে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ–৪ আসনে মো. রাশেদ খাঁনকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ছাত্রঅধিকার পরিষদ থেকে শুরু করে গণঅধিকার পরিষদ পর্যন্ত রাশেদ খাঁনের যে রাজনৈতিক যাত্রা এবং বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র আন্দোলনে তার সাহসী ভূমিকা, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খাঁন। পদত্যাগপত্রে তিনি দলীয় সহযোদ্ধাদের কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় দোয়া ও শুভকামনা কামনা করেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ মাস পেছানোর চিন্তা হচ্ছে। মন্ত্রণালয় সং...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা