সারাদেশ

মোরেলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বাগেরহাট প্রতিনিধি

মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়ীয়া বাজারসংলগ্ন দক্ষিণ সুতালড়ী হিন্দু–মুসলিম জেলাপখান স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

তেতুলবাড়ীয়া ভ্রাতৃ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকির রাসেল আল ইসলাম প্রমূখ।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম রসুল বাবুল, আর সভাপতিত্ব করেন তেতুলবাড়ীয়া ভ্রাতৃ সংঘের সভাপতি কাজী মোঃ মহসিন হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাতৃ সংঘ ও যুব নেতা এম. মামুন মোল্লা, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জাতীয় ঐক্য ও উন্নয়নের প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।” উদ্বোধনী দিনে ৮ দলের অংশগ্রহণে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও হাজারো দর্শকের উপস্থিতিতে তেতুলবাড়ীয়া স্কুল মাঠ মুখরিত হয়ে ওঠে করতালি ও উচ্ছ্বাসে।

প্রথম খেলায় মাদ্রাসা বাজার ফুটবল একাদশ এবং তেতুলবাড়ীয়া ভ্রাতৃ সংঘ একাদশ মুখোমুখি হয়। মাদ্রাসা বাজার দলের অধিনায়ক রুবেলের ফ্রি কিকে প্রথম গোলের জবাবে প্রতিপক্ষ দলের হাসান সমতা ফেরান। তবে শেষ মুহূর্তে গোল করে তেতুলবাড়ীয়া ভ্রাতৃ সংঘ একাদশ ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।

খেলা পরিচালনা করেন বাগেরহাট জেলা রেফারি বাচ্চু মিয়া, মোংলার ইমরান হোসেন, এবং মোরেলগঞ্জের রোকনুজ্জামান উজ্জল। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন—এমন আয়োজন গ্রামীণ ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন শেষে কক্সবাজ...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীক...

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমা...

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জার...

স্বাধীনতার পক্ষের ইতিহাস বিকৃত করা চলবে না: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা