ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোটারের কাছে বিনয়ী আচরণে বিএনপির রাজনীতি পৌঁছে দিতে হবে: বিএনপি নেতা খলিলুর রহমান

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙামাটি)

বিএনপির কল্যাণমুখী রাজনীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের বিনয়ী ও সম্মানজনক আচরণের আহ্বান জানিয়েছেন রাঙামাটির রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি মানুষের জন্য—তাই ভোটারের হৃদয়ে জায়গা করে নিতে আচরণে নম্রতা এবং কথায় আন্তরিকতা থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে রাঙামাটি–২৯৯ আসনের বিএনপি–সমর্থিত সংসদ প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে আয়োজিত নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতি খলিলুর রহমান বলেন, ‘দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা এবং নাগরিক মর্যাদা রক্ষা—এটাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল চেতনা। ধনী–গরিব নির্বিশেষে সব শ্রেণির ভোটারের দরজায় গিয়ে শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের দেশ পুনর্গঠনের ৩১ দফা তুলে ধরে বিএনপি প্রার্থীদের জন্য ভোট চাইতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির লক্ষ্য একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও সুখী বাংলাদেশ গঠন করা—যেখানে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না, নিরাপদে জীবনযাপন করতে পারবে, ব্যক্তিগত মর্যাদা রক্ষা পাবে এবং সবাই স্বাধীনভাবে ধর্মীয় আচার–অনুষ্ঠান পালন করতে পারবে।’

সভায় খলিলুর রহমান বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, জনস্বাস্থ্য সুরক্ষা, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং বিজ্ঞান–প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর জন্য বিএনপি ইতোমধ্যে বিস্তৃত কর্মপরিকল্পনা তৈরি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের মানসিক পরিবর্তনকে গুরুত্ব দিয়ে আগামী দিনের রাজনীতি সাজাতে হবে।’

সভাটি উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহসভাপতি আবুল হাসেম, সহসভাপতি ছকির আহম্মদ, মুইথুইঅং মারমা, ইউসুফ খান, সিদ্দিক মোল্লা, সাবেক সম্পাদক চাথোয়াই মারমা, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, যুবদলের সদস্যসচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহম্মদ, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ–সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, শ্রমিক দলের সভাপতি আবদুল হামিদ, জাসাস সভাপতি উক্যালা মারমা, সাধারণ সম্পাদক রিপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, তাতী দলের সভাপতি সায়েদ আহম্মদ, মৎস্যদলের সভাপতি মিদুশে মারমা, ওলামা দলের সভাপতি কাজী আবদুল হক এবং মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার।

এ ছাড়া ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা