ছবি: সংগৃহীত
সারাদেশ

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙামাটি)

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায় চন্দ্রঘোনা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযানটি রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে এএসআই (নিঃ) মো. আল আমিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চন্দ্রঘোনা থানাধীন যৌথখামার পাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সিআর–১৪৯/২৪ (রাঙ্গুনিয়া) মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হারুন রশিদ (পিতা—মৃত এখলাছুর রহমান)–কে গ্রেপ্তার করা হয়।

ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে আমরা সবসময় সতর্ক ও সক্রিয়। আজকের অভিযান পুলিশ সদস্যদের পেশাদারিত্বেরই প্রমাণ।”

গ্রেপ্তার হওয়া হারুন রশিদকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি মাদারীপুর-...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানা নেই স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নির্ধারিত বিদে...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা