সংগৃহীত
জাতীয়

বিএনপি-জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ অস্থিতিশীল করার জন্য পোশাক শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে। বিএনপি-জামায়াত তো গণতন্ত্র বিশ্বাস করে না। তারা হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাস ও লুটপাট করছে। তাদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু নেই।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন অনেকের সহ্য হচ্ছে না। আবারও সেই আগুনে পোড়ানো খেলা শুরু হয়েছে। যারা আগুন দিবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমাদের সরকারকে উৎখাত করবে, পদত্যাগ করতে হবে। কি কারণে? আমরা তো বিএনপির উপর গ্রেনেড নিক্ষেপ করিনি। আমরা মানুষ মেরে উল্লাস করে আন্দোলন করিনি।

বিএনপি আগুন দিয়ে মানুষ হত্যা করবে। পুলিশকে ফেলে দিয়ে কি নির্মমভাবে হত্যা করেছে। হাসপাতালের ভিতরে ঢুকে পুলিশকে পিটানো, হাসপাতাল পোড়ানো।

এ সময় দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এভাবে মানুষের উপর হামলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমরা মানুষকে বিনামূল্যে ঘর দিচ্ছি। মানুষের ঘরে খাবার পৌছে দেয়ার ব্যবস্থা করছি। আমি গার্মেন্টস শ্রমিকদের বলব, যেটা বাড়ানো হয়েছে সেটা নিয়েই তাদের কাজ করতে হবে।

সরকারে থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো কমেনি দাবি করে শেখ হাসিনা বলেন, এখনো দেশের ৭০ ভাগ মানুষ এ দলের ওপর আস্থা রাখে। একমাত্র আওয়ামী লীগই প্রকৃত রাজনৈতিক সংগঠন। বাকিরা হত্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

সমালোচনায় প্রস্তাব প্রত্যাহার ফিফার

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

প্রাক-মৌসুম ক্যাম্পে নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা