সংগৃহীত
জাতীয়

বিএনপি দেশকে অকার্যকর করতে চায়

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আবারও দেশকে অকার্যকর করতে চায়। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিরোধী দল নয়, বিরোধী দল এখন জাতীয় পার্টি। তবে তারা এখন স্বীকৃত জনবিচ্ছিন্ন দল। দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে তারা।

তিনি বলেন, তারা (বিএনপি) খুনি, তারা খ্রিষ্টান ধর্মের ধর্ম গুরুদের মারার চেষ্টা করেছে বিভিন্ন সময়। বিদেশিদের মারে, মসজিদের ইমামদেরও হত্যা করেছে। সে কথা এ দেশের মানুষ ভুলে যায়নি। দেশের মানুষ তাদের জঙ্গিবাদ-সন্ত্রাসের কথা ভুলেনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে আগে অনেক লোক অনেক কথা বলেছে। কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ায় আমরা শতভাগ না হলেও বলতে পারি ৮০ শতাংশ সফল।

দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তার একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন সেটি বাস্তবায়নও করেন।

মেয়র আতিকুল ইসলামকে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু গুলশান এলাকার জন্য এম স্মার্ট কাজ কইরেন না, আমাদের এলাকার দিকেও একটু দেইখেন। সন্ধ্যার পরে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে চলাচলের কোনো জায়গা থাকে না। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঝড়বৃষ্টির শঙ্কা ৭ অঞ্চলে

দেশের সাতটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংল...

ঘনিষ্ঠ দৃশ্যের সমালোচনার স্পষ্ট জবাব কিয়ারার

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন...

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্...

মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত, পাইলট অক্ষত

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ...

'আন্ধার'-এ ফিরছেন তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করতে আসছে নির্মাতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা